4 night 3 days Package Tour

Tanguar Haor

সরাসরি ঢাকা থেকে শীতাতপ নিয়ন্ত্রিত জাহাজ এ নদী পথে নিকলী – মিঠামইন হাওড় হয়ে টাঙ্গুয়ার হাওড় ভ্রমন

বর্ষায় হাওরের অপরূপ সৌন্দর্য ও অপার সম্ভাবনার কথা দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ায় হাওরভিত্তিক পর্যটনের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করতে রাজধানীর অদূরে পূর্বাচল ৩০০ ফিট (কাঞ্চন ব্রিজ সংলগ্ন) শিমুলিয়া কার্নিভাল ফেরিঘাট থেকে যাত্রা শুরু করেছে সময়োপযোগী আধুনিক সকল সুযোগ-সুবিধাসম্পন্ন এমভি মিঠামইন। বিলাসবহুল এই ভ্রমণজাহাজ টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যুক্ত করেছে নতুন মাত্রা, যেখানে প্রকৃতির অপার সৌন্দর্যের সঙ্গে মিলবে নিরাপদ, আরামদায়ক ও স্মরণীয় ভ্রমণের অনন্য অভিজ্ঞতা।

অতিথিদের সর্বোচ্চ আরাম ও নিরাপত্তা নিশ্চিত করতে এমভি মিঠামইনে রয়েছে আধুনিক মানের ১৭টি সুসজ্জিত কেবিন। প্রতিটি কেবিনে রয়েছে হাই-কমোডসহ এটাচড ওয়াশরুম, প্রয়োজনীয় ইলেকট্রনিক ডিভাইস চার্জিং সুবিধা এবং সার্বক্ষণিক রুম সার্ভিস। এছাড়াও রয়েছে প্রশস্ত রুফটপ, শিশুদের জন্য প্লে-জোন, বইপ্রেমীদের জন্য রিডিং কর্নার, মনোমুগ্ধকর মিউজিকের ব্যবস্থা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে সার্বক্ষণিক জেনারেটর সুবিধা। হাওরের অপরূপ সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে এবং ভ্রমণকে আরও তথ্যবহুল ও উপভোগ্য করে তুলতে পুরো সফরে থাকবেন একজন অভিজ্ঞ ট্যুর কো-অর্ডিনেটর।

boat-haor

ভ্রমণ শুরু

ইটনা - মিঠামইন - অষ্টগ্রাম সড়ক ভ্রমণ

itna-mithamoin

Oh, new order!

We will bring your order or let the restaurant know you're coming! Simple as that!

WOW!
It's really fast

This is the fastest delivery in my city efficiently and quickly